রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

চৌগাছায় ডিবির অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক ২

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৯২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ২৫ বোতল ফেনসিডিল, ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ৫শ টাকাসহ ২ জনকে আটক করেছেন ডিবি পুলিশ। শনিবার রাতে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, উপজেলার পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার ফজলুর রহমানের ছেলে রাব্বী রহমান (২১) ও পৌর শহরের পশ্চিম কারিগর পাড়ার নিসার উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে যশোরের ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম চৌগাছা-যশোর সড়কের যাহাতাব মুন্সির মোড় থেকে আবু বক্কর সিদ্দিককে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করেন।অন্যদিকে, ডিবির এস আই ইদ্রিসুর ও এস আই নিতাই চন্দ্র দাশের নেতৃত্বে অপরটিম উপজেলার পুড়াপাড়া-শাহপুর সড়কের খালপাড়া থেকে রাব্বি রহমানকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেন। সএ ঘটনায় চৌগাছা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit