মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে ভূমি সপ্তাহ’র উদ্বোধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৩৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।

বক্তব্য রাখেন, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহম্মেদ স্বপন। আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুরের ১৪ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit