বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেলো শিশুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ২০৭ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার বুড়িচংয়ে বিআরটিসির একটি বাসের চাপায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার পারুয়ারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার বেলা ৩টা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর পুলিশ চালকসহ বাসটি জব্দ করে।

চালকের নাম তহিদুল ইসলাম। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বশির উদ্দিনের ছেলে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় পৌঁছালে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা ওই শিশু সড়কে পড়ে যায়।

পরে সে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ছেলেটির বয়স আনুমানিক ১২ বছর। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit