মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ :করোনার মহামারি কাটতে না কাটতেই নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ‘মাঙ্কিপক্স’। এ পর্যন্ত বিশ্বের ১২ টি দেশে ছড়িয়ে পড়েছে এ সংক্রামক ভাইরাস। যে কারণে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে (স্থল, নৌ এবং বিমান) বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। তারা জানায় এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টসহ বিভিন্ন পয়েন্টে সতর্কতা জারি করা হয়েছে। 

এয়ারপোর্টে মেডিকেল অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহভাজন কেউ এলে যেন তাকে চিহ্নিত করা যায় এবং দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জেলা পর্যায়েও চিঠি দেওয়া হয়েছে। 

যুক্তরাজ্যে ৭ মে সর্বপ্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। এছাড়া ইউরোপের ইতালি, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগালেও এ রোগে সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়ায় ও মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

কিউএনবি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ৯.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit