বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

লালমনিরহাটের বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খাদ্য সামগ্রী বিতরণ 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাটে প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাটে প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে লালমনিরহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় মানবিক বাংলাদেশ সোসাইটি’র অর্থায়নে পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২১ মে) বিকেলে সংগঠনটির চেয়ারম্যান মানবিকবন্ধু আদম তমিজী হকের সার্বিক নির্দেশনায় আদিতমারী উপজেলার মহিষখোচা তিস্তার নদী তীরবর্তী এলাকায় কয়েকশ পানিবন্দি মানুষের মাঝে এসব ত্রান সমগ্রী বিতরণ করা হয়। এর আগে রংপুর বিভাগের কুড়িগ্রাম, নীলফামারীতে এসব খাবার বিতরণ করা হয়। আগামীকাল রংপুরের গঙ্গাচড়ায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।সম্প্রতি উজানের ঢল ও অতিবৃষ্টিতে বিভাগের তিস্তা বেষ্টিত এলাকার নদীর চরাঞ্চল ও নিচু এলাকায় পানি বন্দী হয়ে পড়ে হাজারো পরিবার। এর প্রেক্ষিতে মানবিক বাংলাদেশ সোসাইটির অর্থায়নে বিভাগের বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এসব এলাকার লোকজন।

মানবিক নকশী বাংলা লালমনিরহাট জেলার  সভাপতি আবু হোরায়রা শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কার্যকরী সদস্য সালেহ আহমেদ রিদয়, আক্তার হোসেন সাবেক সহসভাপতি মানবিক বাংলাদেশ সোসাইটি, শফিকুল ইসলাম সভাপতি মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট জেলা,  তৌহিদুল হক কল্লোল সাবেক সভাপতি মানবিক বাংলাদেশ সোসাইটি রংপুর জেলা, সাইফুল ইসলাম হিরা সাধারন সম্পাদক মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট জেলা, আব্দুল মান্নান কামাল সভাপতি যুবলীগ মহিষখোচা ইউনিয়ন, আমির হোসেন সাদ্দাম সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মহিষখোচা। 

কিউএনবি/অনিমা/ ২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ /রাত ১১.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit