শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল ফাইনালে সুলতানপুর চ্যাম্পিয়ন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৮০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) সুলতানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বডিং মাঠ) আয়োজিত ফাইনাল ম্যাচে তারা বুধল ইউনিয়নকে ৪-০ গোলের ব্যবধানে হারায়। সদর উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেন। সকালে ভারী বৃষ্টি হওয়ায় খেলা শুরু হতে দেরি হয়। প্রচুর বালু ফেলে মাঠ খেলার উপযোগি করা হয়। খেলা শুরুর দুই মিনিটের মাথায় প্রথম গোলটি করে সুলতানপুর ইউনিয়ন। এরপর একে একে আরো তিনটি গোল করে বুধলকে বড়সড় ব্যবধানে হারাতে সক্ষম হয় তারা।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ামিন হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম. এ. এইচ. মাহবুব আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, প্রেস ক্লাব সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, ক্রীড়া সংগঠক এবিএম তৈমুর প্রমুখ উপস্থিত ছিলেন। হাজারো দর্শক খেলা উপভোগ করেন। মোট ১১টি দল টুর্নামেন্টে অংশ নেয়।

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাক ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit