রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

খেলাধূলা যুব সমাজকে জঙ্গীবাদ, সন্ত্রাস থেকে দূরে রাখবে: শাহজাহান খান এমপি

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৫০ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) এর উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ মে) সকাল ১০.০০ ঘটিকায় আছমত আলী খান স্টেডিয়ামে শুভ উেদ্বোধনের মধ্য দিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। এ সময প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ খেলাধূলা আমাদের যুব সমাজকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ থেকে দূরে রাখবে এবং উন্নত বাংলাদেশ গড়তে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

উপজেলা প্রশাসন, মাদারীপুর সদর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওবাইদুর রহমান খান (কালু) অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এবং জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইনউদ্দিন, এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুপ্রিুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা প্রশাসনের আজকের এই খেলা।

তিনি আরো বলেন, মূলত যুব সমাজকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং মাদক, কিশোর গ্যাং থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আজকে এই খেলার আয়োজন করেছি। অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট ৪ দিনব্যাপী ১৫টি ইউনিয়নের ৩টি ভেন্যুতে মোট ১৫টি খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আগামী ২৪ মে চূড়ান্ত পর্যায়ের খেলা আছমত আলী খান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। অন্য দুটি ভেন্যু হচ্ছে ঘটকচর উচ্চ বিদ্যালয় মাঠ ও মিঠাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদারীপুর ফুটবল ফেডারেশনের সভাপতি মো. গোলাম কবির। মাদারীপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit