মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

কানে ঐশ্বরিয়ার দ্যুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : দুই দশক ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত মুখ ঐশ্বরিয়া রাই। মূলত আন্তর্জাতিক প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেই কানে হাজির হন তিনি। কানে অংশ নেওয়া তারকাদের মধ্যে বরাবরই আলোচনায় থাকেন তিনি। তার ফ্যাশনের প্রশংসাও হয় প্রচুর, তবে মাঝে মাঝে ট্রলও হয়। মা হওয়ার পর মুটিয়ে যাওয়ার পরও ট্রলের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তিনি কখনই এসবে পাত্তা দেননি। এ বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও সমহিমায় হাজির সাবেক এ বিশ্বসুন্দরী। এরইমধ্যে বিভিন্ন লুকে কানের লালগালিচায় দেখা গেছে তাকে। তার ফ্যাশনও নজর কেড়েছে সবার।

কালো রঙের গাউনে ফুলের নকশা নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের

এবার স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে কানে পাড়ি জমিয়েছেন ঐশ্বরিয়া রাই।। কানে প্রথম দিন ডলসে ও গাবানার নজরকাড়া কালো গাউন পরেছিলেন তিনি। গৌরব গুপ্তার ডিজাইন করা গোলাপি পোশাক পরেও নজর কেড়েছেন তিনি।

এ বছর ঐশ্বরিয়া ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি এবার কানের অন্যতম বিচারক। এছাড়াও ভারত থেকে কানে অংশ নিয়েছেন হিনা খান, পূজা হেগড়ে, আর মাধবন, এ আর রহমান, হেলি শাহ, তামান্না ভাটিয়া।

২০০২ সালে দেবদাস ছবিটি নিয়ে শাহরুখ খান ও সঞ্জয় লীলা বানশালির সঙ্গে প্রথম কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ঐশ্বরিয়া

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানে বিচারকের দায়িত্বও পালন করেছেন ঐশ্বরিয়া রাই

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit