সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে চিনতাই

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৬১ Time View

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইকালে ৪’জন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। জয়পুরহাট-হিলি পাকারাস্তার বাগজানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ছোটমানিক গ্রামের আব্দুল জলিলের ছেলে সাগর (৩২), মাতাইশ মঞ্জিল মালঞ্চর মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪০) ও শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৫০) এবং দমদমা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে শ্রীঃ রতন চন্দ্র রায় (৩৮)।

থানা সূত্রে জানাযায়, গত শুক্রবার দিনের আলোতে বিকেল বেলা বাগজানা রাস্তার উপর প্রকাশে ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজির গতি রোধ করে যাত্রীদের তল্লাশীর নামে একপর্যায়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় থানার এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীর ফোর্সসহ ৪’জনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় আরও ৩/৪ দৌড়ে পালিয়ে যায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit