শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন শেখ হাসিনা: কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শনিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ বলেন, বিএনপি নেতৃত্বশূন্য দল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় এসেছিল তারা। কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে। রোববার (২২ মে) শেখ হাসিনাকে পদ্মা সেতুর সবশেষ তথ্য পাঠানো হবে। তিনি সময় দিলে সেতুর উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে বাকস্বাধীনতা রয়েছে বলেই যখন-তখন গণমাধ্যম ব্যবহার করে বিএনপি নেতা মির্জা ফখরুল অযৌক্তিক বক্তব্য দিয়ে জনবিভ্রান্তি তৈরি করতে চায়। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা সাম্প্রদায়িক সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারা বঙ্গবন্ধুকন্যাকে ভয় পায়। তাদের সব ষড়যন্ত্র দেশ, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে শেষ করার জন্য। দেশের উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য। দেশ বিরোধীদের সব চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

নানক আরও বলেন, মির্জা ফখরুলের কথা বলার মুখ বন্ধ করেনি কেউ। অনেক বেশি কথা বলেন তিনি, যেটা যুক্তিযুক্ত নয়। বেগম জিয়া তথাকথিত নির্বাচন করেছিল। শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন শেখ হাসিনা। ’৭১-এর পরাজিত শক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল জিয়াউর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit