সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই এক দিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪। খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি।

আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-অমিতাভ-রণবীর!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ এবং রণবীর সিংহ- বলিউডের তিন প্রজন্মের এই চার সুপারস্টারের বিরুদ্ধে একই সঙ্গে পিটিশন দায়ের করা হয়েছে ভারতের বিহারের হাইকোর্টে। ভারতীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি বিহার হাইকোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ পিটিশনে বলা হয়েছে, গুটখা এবং তামাকের প্রচার চালাচ্ছেন অমিতাভ, শাহরুখ, অজয় ও রণবীর। চার তারকাই বিভিন্ন পানমশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন।

তাঁদের দেখে যুব সমাজ উদ্বুদ্ধ হয়ে থাকে বলেই এই অভিযোগ। জি-নিউজ বলছে, বেশ অনেক বছর ধরেই এক পানমশলা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অজয় দেবগণ। সম্প্রতি সেই ব্র্যান্ডের আরেক মুখ হয়েছেন শাহরুখও। বিগ বি নিজেও এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসেবে চুক্তি সই করেন। তা নিয়ে শোরগোল শুরু হওয়ার পরেই সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু তারপরও সেই বিজ্ঞাপন সম্প্রচারিত হওয়ায় ওই সংস্থার সঙ্গে আইনি লড়াই লড়ছেন অমিতাভ। একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীরও।

সংবাদমাধ্যমটি আরো বলছে, আদালতে এই মামলাটি দায়ের করেছেন সমাজকর্মী তমান্না হাশমি নামের একজন। তাঁর অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে ক্ষতিকর পণ্যগুলোর দিকে আরো আকৃষ্ট করছে। এ ক্ষেত্রে তারকারা তাঁদের জনপ্রিয়তার অপব্যবহার করছেন। তিনি চান এই চার সেলিব্রিটির বিরুদ্ধে এফআইআর করুক পুলিশ। সূত্র: জি-নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit