বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : আমু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, এখনও অনেক দেশ আমাদেরকে গ্রহণ করতে পারেনি। পারলেও আমাদের উন্নয়নে ঈর্শান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের প্রচেষ্টা থাকবে আমাদের উন্নয়ন ব্যাহত করা।

তিনি আরও বলেন, যে পাকিস্তান আমাদেরকে এতো ঠকালো আজকে উন্নয়নের ধারায় আমরা তাদের থেকে এগিয়ে। আমাদের এক টাকা পাকিস্তানের দুই টাকা ১০ পয়সার সমান। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা সহ্য না করতে পেরে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।অনুষ্ঠানে সদর উপজেলার আওতাধীন ১০ ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit