সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

স্কুলে যাওয়ার রাস্তা ফিরে পাওয়ায় শিশুদের উল্লাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : অবশেষে শিশু শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের রাস্তা ফিরে পেলো। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথটি মাস তিনেক আগে পার্শ্ববর্তী  প্রভাবশালী রহম আলী হাজী নামের এক ব্যক্তি হঠাৎ করে দখলে নিয়ে সেখানে ঘর ওঠান। আর এতে ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে যাতায়াত করতে চরম সমস্যায় পড়েন। অন্যের বাড়ির ভেতর দিয়ে তাদেরকে স্কুলে প্রবেশ ও বের হতে হতো।

নেওয়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল ওয়াহাব অভিযোগ করেন, নেওয়ারগাছা গ্রামের বাসিন্দা রহম আলী হাজী স্কুলে প্রবেশের রাস্তাটির জমি তাদের পরিবারের দাবি করে তিন মাস আগে রাস্তার ওপর ঘর উঠিয়ে দখল করে নেন। এতে চরম সমস্যায় পড়েন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। বিষয়টি তিনি উপজেলা শিক্ষা অফিসে জানানোর পর শিক্ষা কর্মকর্তা স্কুলের সমস্যার ব্যাপারে উপজেলা পরিষদের সহযোগিতা চান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির উদ্যোগে পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বুধবার স্কুলে একটি সভা অনুষ্ঠিত হয়। রহম আলীর উপস্থিতিতে সভায় বিষয়টি মীমাংসা হয় এবং রহম আলী তার ঘর সরিয়ে নিয়ে স্কুলের রাস্তাটি যাতায়াতের জন্য মুক্ত করে দেন। প্রধানশিক্ষক জানান, প্রকৃতপক্ষে স্কুলের প্রবেশরাস্তার জায়গাটি স্কুলের নয়। তবে দীর্ঘকাল ধরে রাস্তাটি স্কুলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

এদিকে, গত বুধবার উক্ত রাস্তাটি দখলমুক্ত হবার পর স্কুলের শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। তারা মূল প্রবেশপথে দাঁড়িয়ে উল্লাস করে। এ সময় স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করানো হয়। উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, নেওয়ারগাছা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি সবার সহযোগিতায় ফিরে পাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের  যাতায়াতের দুর্ভোগ নিরসন হলো। এদিকে, ওই জায়গার দখলদার রহম আলী হাজীর সঙ্গে কথা বললে তিনি জায়গাটির মালিক তার স্ত্রীর বলে জানান। তবে রাস্তা উন্মুক্ত হওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।   

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit