মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

ঝড়ে বিধ্বস্ত কাজিপুরের সোনামুখী বাজার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : আজ শনিবার ভোররাতে কালবৈশাখির ছোবলে বিধ্বস্ত হয়েছে কাজিপুরের জনজীবন। গভীর রাতের এই ঝড়ে উপজেলাজুড়েই বহু গাছপালা উপড়ে গেছে। ঝড়ের পর থেকে নানা স্থানে বিদ্যুতের তারের ওপর গাছ পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎসেবা। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনামুখী বাজার। আজ শনিবার (২১ মে) সকালে সরেজমিন উপজেলার সোনামুখী বাজারে গিয়ে দেখা গেছে,  ঝড়ের তাণ্ডবে মিষ্টিপট্টির দোকানঘরের চাল উড়ে অন্যত্র গিয়ে পড়েছে। এর ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ঝড়ে আল মদিনা দই মিস্টি ঘর, মা মিস্টান্ন ভান্ডারের ঘরের চালা উড়ে গেছে। এতে করে দই মিষ্টিসহ নানা মিষ্টি ও কারখানার দুধ সম্পূর্ণ নষ্ট গয়ে গেছে। তার পাশেই মা মনি স্টোর ও ভাই ভাই স্টোরের চালা উড়ে যাওয়ায় সাবান, তেল লবন, চিনি, গুঁড়ো দুধ, লাচ্ছা সেমাই সব ভিজে নষ্ট হয়ে গেছে।  

সকালে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের খোঁজ খবর নেন। দোকান মালিকেরা জানিয়েছেন, তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ের কারণে এখনো কাজিপুরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, প্রকৃতির ওপর কারো হাত নেই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit