মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

আমার নাম বেশি নিলে তোমার স্বামী মন খারাপ করতে পারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে উদ্দেশ্য করে ‘ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী’ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার মুলতানের সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। খবর জিও নিউজের।

১৯ মে মরিয়াম নওয়াজ সারগোধা জনসভায় ইমরান খানের কড়া সমালোচনা করেন। ওই জনসভায় দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, ‘বৃহস্পতিবার সারগোধায় দেওয়া মরিয়ামের বক্তব্য কেউ একজন আমাকে পাঠিয়েছেন।’

পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, ‘ওই ভাষণে সে (মরিয়াম) এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই-মরিয়াম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ।’

 ইমরানের এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। একজন নারীকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন বক্তব্যে তারা হতবাক বলেও মন্তব্য করেন।

পিটিআই চেয়ারম্যানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মরিয়ামের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি টুইটারে বলেন, মরিয়াম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ গোটা জাতির, বিশেষ করে, নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত।

কিউএনবি/অনিমা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit