শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বর্ষায় পিঁপড়ার উৎপাত? মুক্তির উপায় জানুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষার এই সময়টাতে অন্যান্য পোকামাকড়ের পাশাপাশি পিঁপড়ার উৎপাত বেশ বেড়ে যায়। আবার মাঝে মাঝে ভ্যাপসা গরম পরাতে আরো বেড়ে যায় এই সমস্যা। খাবার থেকে জামাকাপড় সব জায়গাতেই তাদের আধিপত্য। 

এদের ঠেকাতে কিছু উপায় আছে জেনে নিন সেগুলো-

> সাদা ভিনেগার কাজে লাগাতে পারেন। সাদা ভিনেগারের গন্ধ মোটেও সহ্য করতে পারে না পিঁপড়া। সমপরিমাণ পানি এবং সাদা ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেটি দিয়ে রাখতে হবে পিঁপড়া ঢোকার প্রবেশপথগুলোতে। 

> দারুচিনি,লবঙ্গ, তেজপাতা এই ক্ষেত্রে প্রাকৃতিক বিকর্ষকের কাজ করে। পিঁপড়া মোটেও এগুলোর গন্ধ পছন্দ করে না। সবকিছু একসঙ্গে সামান্য ভেজে তারপর গুঁড়া করে নিন। যেসব জায়গায় পিঁপড়ার উৎপাত বেশি সেসব জায়গায় অল্প পরিমাণে ছড়িয়ে রাখুন।

> পুদিনা পাতায়  একটা কড়া গন্ধ আছে। যা ঘরের পোকামাকড় দূর করতে সহায়তা করে। পুদিনা পাতা সামান্য থেঁতলে রান্নাঘর ও মেঝের  কোণায় কোণায় দিয়ে রাখতে পারেন। পুদিনা তেল পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করলেও পিঁপড়ার হাত থেকে রেহাই মিলবে।

> এছাড়াও অন্দরসজ্জাবিদদের মতে, নতুন ঘর তৈরির সময় দেয়ালে কীটনাশক স্প্রে ব্যবহার করা হয়, এতে উপদ্রব কমে। এছাড়াও আসবাবপত্রের ক্ষেত্রে উই ধরা রুখতে যে ধরনের স্প্রে ব্যবহার করা হয়। এতেও পিঁপড়ার ঝামেলা খানিকটা হলেও কমে। 

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit