মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প ইতিহাসে ১৭ নভেম্বর কী ঘটেছিল? এমবাপেকে বর্ণবাদী গালি, সমর্থককে ১১ মাস কারাদণ্ড, হবে না সরকারি চাকরি ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান মজুরি ঘোষণা যখনই হোক, কার্যকর ১ ডিসেম্বর হবে ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয় চপিং বোর্ডে ছুরি চালালেই কি খাবারে মিশছে মাইক্রোপ্লাস্টিক? যা বলছে গবেষণা প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস আওয়ামী লীগ ফাঁদে পড়ল?

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৫৬ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন ও ভারতের শ্রুতি নামে আবৃত্তি সংগঠনের যৌথ আয়োজনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়।আমরা ভাষায় এক, ভালোবাসায় এক- শ্লোগানকে সামনে রেখে আবৃত্তি সন্ধ্যার আয়োজন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। উদ্বোধনের পর বাংলাদেশের শিল্পীরা দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ভারতের ত্রিপুরার ১২জন শিল্পী ত্রিপুরাকে তুলে ধরে শুরুর দিকে দলীয় আবৃত্তি করেন।

 

এক ঘন্টারও বেশি সময় ধরে চলা আবৃত্তিতে কয়েকশ’ আবৃত্তিপ্রেমি উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভুষণ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজাম্মেল রেজা, ইউনিভার্সেল মেডিকেল কলেজের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি, সহ-সভাপতি পিযূষ কান্তি আচার্য, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনসহ উদ্বোধক শুরুতে প্রদীপ জ্বালিয়ে আবৃত্তি সন্ধ্যার উদ্বোধন করেন।

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৭

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit