সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

স্কুলছাত্রীকে হাতুড়িপেটা, বখাটে কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নবম শ্রেণির ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা বখাটেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আহত শিক্ষার্থী পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলাউদ্দিন বাদী হয়ে ১৯ মে বখাটে ফাহাদ মোল্লাকে আসামি করে সুজানগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ১৯ মে সন্ধ্যা ৭টায় ফাহাদকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ২০ মে দুপুরে আদলতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করে। অভিযুক্ত ফাহাদ (১৭) সাতবাড়িয়া ইউনিয়নের ফকিরপুর গ্রামের মোহা. ফারুক মোল্লার ছেলে।

জানা যায়, বখাটে ফাহাদ মোল্লা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। স্কুলে যাতায়াতের সময় পথরোধ করে প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে ওই ছাত্রীর ওপর ক্ষিপ্ত হয়। বুধবার বিকালে স্কুল ছুটির পর বান্ধবীদের সাথে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। তারা সাতবাড়িয়া কলেজের সামনে পৌঁছালে ফাহাদ ওই ছাত্রীকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ফাহাদ পালিয়ে যায়।

সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাল উদ্দিন ও শিক্ষার্থীর পরিবার জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

কিউএনবি/বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /রাত ৮.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit