রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

মদের বোতল ছুড়ে মারেন জনি! সরব সাবেক প্রেমিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : শুধু প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড নন, অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে মুখ খুললেন তার সাবেক প্রেমিকা এলেন বারকিনও। বৃহস্পতিবার আদালতে শুনানি চলার সময় ক্ষোভ উগরে দিলেন ৬৮ বছর বয়সি অভিনেত্রী।

বারকিন জানান, নব্বইয়ের দশকে জনির সঙ্গে কয়েক মাস সম্পর্কে ছিলেন তিনি। তাদের মধ্যে কয়েক বার যৌনমিলন হয়েছে। তবে সেই সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি জনির অত্যাচারের কারণেই।

অভিনেত্রীর দাবি, জনি ছিলেন প্রবল ঈর্ষাপরায়ণ। তীব্র তার অধিকারবোধ। যার জেরে অশান্তি লেগেই থাকত। এলেনের পিঠে এক বার একটা আঁচড়ের দাগ দেখতে পেয়ে নাকি মারমুখী হয়ে উঠেছিলেন জনি। 

ভেবেছিলেন, অন্য কারও অঙ্কশায়িনী হয়েছেন তিনি। তা ছাড়া জনির মদ্যপ স্বভাবের কথাও জানান অভিনেত্রী। সারাক্ষণ রেড ওয়াইন খেতেন ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’-এর নায়ক। অসংলগ্ন আচরণ করতেন। এক বার লাস ভেগাসের হোটেলে এলেনকে মদের বোতল ছুড়ে মারতে গিয়েছিলেন জনি!

শুধু তাই নয়, পেশার জগতেও অনাচার করেছেন অভিনেতা, এমনটাই অভিযোগ। তিন দশক সেরা অভিনেতার তকমা গায়ে নিয়েও ভরাডুবি গিয়েছে তার। জনির প্রাক্তন ব্যবসা-তদারক যশ ম্যান্ডেল জানান, ২০১৫ সালে অভিনেতার আর্থিক অনটন চরমে উঠেছিল।

অ্যাম্বারের সঙ্গে সম্পর্কের অবনতিও তার পরেই। আদালতে জনির প্রাক্তন স্ত্রী জানিয়েছিলেন, মধুচন্দ্রিমাতেই তাকে মেরে ফেলতে যাচ্ছিলেন অভিনেতা। তিক্ততার সূত্রপাত সেই থেকেই। দাম্পত্য জীবনে চরম গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন অ্যাম্বার, এমনটাই অভিযোগ আনেন।

শেষমেশ ২০১৭-তে বিচ্ছেদ জনি আর অ্যাম্বারের। তার পরেও কাদা ছোড়াছুড়ি শেষ হয়নি। ৫০ লক্ষ ডলার খরচ করে অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন জনি। সেই মামলার শুনানি চলছে ভার্জিনিয়ার আদালতে।

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit