রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

টাকার অভাবেই কি বাবাকে হারিয়েছিলেন শাহরুখ খান?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের আক্ষেপ, তিনি আজও জানেন না, বাবা টাকার অভাবে ইনজেকশন না পেয়ে মারা গিয়েছিল, নাকি পৃথিবীতে থাকার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। সাক্ষাৎকারে কিং খান নিজেই তুলে ধরেন তার ছোটবেলার দিনগুলোর কথা। পরিবারের অভাব-অনটনের কথা । তিনি বলেন, ‘একবার আমার স্কুলের বেতন দিতে পারেননি বাবা-মা। স্কুল হুমকি দিয়েছিল আমায় তাড়িয়ে দেবে। তোশকের নিচে থাকা জমানো পয়সা দিয়ে তখন আমার স্কুলের বেতন দিয়েছিলেন তারা।’ শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারেই শাহরুখ জানান, তার বাবার চিকিৎসায় ২০টি দামি ইনজেকশন দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তা কেনার মতো টাকা ছিল না তাদের হাতে। একপর্যায়ে লন্ডনের এক ফুপু ৮টি ইনজেকশনের খরচ দেন। সে কটাই দেওয়া হয় শাহরুখের বাবাকে। তাই এখনো ভাবেন, ইনজেকশন না দিতে পারার কারণেই কি বাবাকে তখন হারিয়েছিলেন শাহরুখ?

জীবনে কখনো কারও কাছে একটি পয়সা ধার করেননি। অথচ বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে। সাক্ষাৎকারে  তিনি আরও বলেন, ‘রাজারা কি কারও সাহায্য চায়? উল্টো নিজের সবটুকু দিয়ে অন্যকে সাহায্য করে। বলিউড তো আমায় রাজা বলে। আমিও তাই রাজার মতোই থাকতে চেষ্টা করি।’ অভাব দেখেছেন, তাই এখনকার বিলাসিতা তাকে একটুও ছুঁতে পারেনি। এমনটা নিজেই মনে করেন শাহরুখ। কিং খান শুধু চান, তার সন্তানরা ভালো থাকুক।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit