রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

অ্যাম্বার হার্ডকে যেভাবে মেরেছিলেন জনি ডেপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : সাবেক স্বামী হলিতারকা জনপ্রিয় জনি ডেপের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে আদালতে দাবি করেছিলেন মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তারই সাক্ষ্য নেওয়ার এক দিন পর বুধবার তার বোন হুইটনি হেনরিকেজ সাক্ষ্য দিয়েছেন আদালতে। হুইটনি জানিয়েছেন, ২০১৫ সালে একদিন এই জুটির ঝগড়া-তর্কের সময় তিনি উপস্থিত ছিলেন। তিনি এ-ও জানান, জনি ডেপ সেদিন অ্যাম্বার হার্ডকে চুলের মুঠি ধরে মুখে আঘাত করেন! অ্যাম্বার হার্ড ও জনি ডেপ সেদিন কীভাবে একে অপরকে চিৎকার করে গালাগালি করছিলেন, তা-ও বর্ণনা করেন হুইটনি। এমনকি ডেপ সেদিন সিঁড়িতে দৌড়ে গিয়ে হুইটনিকেও পিঠে আঘাত করেন। এরপর অ্যাম্বার হার্ড চেঁচিয়ে ওঠেন, ‘খবরদার! তুমি আমার বোনের গায়ে হাত তুলবে না।’

সে সময় নিরাপত্তাপ্রহরী তাদের উদ্ধার করে আনেন এবং পরে হুইটনি অ্যাম্বার হার্ডকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। বাইরে দাঁড়িয়ে জনি ডেপ চেঁচাতে থাকেন, ‘আমি তোমাকে ঘৃণা করি, তোমাদের দুজনকেই ঘৃণা করি, তোমরা নরকে যাও।’  ২০২০ সালেও যুক্তরাজ্যের আদালতে সাক্ষ্য দিয়েছিলেন হুইটনি। সেদিন বিচারক জনি ডেপকে দোষী সাব্যস্ত করেছিলেন। তবে জনি ডেপও পাল্টা অভিযোগ করেছিলেন সেদিনের ঘটনা নিয়ে। অভিনেতার দাবি, অ্যাম্বার হার্ডও তাকে সেদিন বেশ জোরেশোরেই ঘুষি মেরেছিলেন। নিজের মুখে আঘাতের দাগের ছবিও দেখিয়েছিলেন তিনি। কিন্তু অ্যাম্বার হার্ডের বোনকে মারার কথা স্বীকার করেননি জনি ডেপ।

সূত্র:  হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit