শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১০৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ, আলোচনা সভা,শুভেচ্ছা বিনিময় কেক কাটার মধ্য দিয়ে বাংলা টিভির ৬ষ্ট বর্ষে পদার্পন অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আ, ফ, ম কাউসার এমরান, সহ সভাপতি মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম প্রমুখ।

প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহীম খান সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আল-আমীন শাহীন। অনুষ্ঠানে স্বপ্ন আকাশ ছোঁয়া মানবিক সংস্থাকে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, তা গ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা স্বর্ণালী আক্তার। সবশেষে আনুষ্ঠানিক ভাবে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, ইউরোপে সম্প্রচারের সুনামের পর বাংলাদেশেও বাংলা টিভি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বক্তারা বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক , অনুষ্ঠান প্রদান ও পরিচালক ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ড, দিনাক সোহানী পিংকী সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit