শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম

বৃষ্টি বাড়লে কমবে ভ্যাপসা গরম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, যতদিন পুরোদমে বৃষ্টি শুরু না হবে ততদিন দেশের আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে বর্ষা শুরু হলে অথবা বৃষ্টির পরিমাণ বাড়লে কমে যাবে গরমের তীব্রতা। জুনের ১৫ তারিখ থেকে বর্ষা মাস শুরু হবে।

বৃহস্পতিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেন, আপাতত ভ্যাপসা গরম থাকবে। তবে এখন যে একটু বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেটা বৃষ্টি শুরু হলে কেটে যাবে। 

হাফিজুর রহমান আরও বলেন, বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দেশের বাতাসে প্রবেশ করছে। যার ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও গরম বেশি মনে হচ্ছে। বৃষ্টি হলে কমবে আবার বৃষ্টি না থাকলে বাড়বে ভ্যাপসা গরম।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit