বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আসুন, সরকার পতনের পর দর কষাকষি থাকলে দেখা যাবে: অলিকে গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে। তাই বিএনপির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলিকেও অনুরোধ করব, আসুন- এক কাতারে, একসুরে পথ চলি। আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই এমন কিছু করা চলবে না, যেন আমাদের মাঝে বিভক্তি তৈরি হয়।’

‘আমাদের একটাই শর্ত- এই সরকারের পতন। সরকারের পতনের পর যদি কোনো দর কষাকষি থাকে, সেটা দেখা যাবে। কিন্ত আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার রূপরেখার দিকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, আমরা শুনতে পাচ্ছি অনেকে অনেক সরকার বানানোর কথা বলছেন। তাদের বলব, তার আগে তো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় না করে কীভাবে আরেকটি সরকার হবে? বরং বর্তমানে যে ফ্যাসীবাদী সরকার ক্ষমতায় আছে তারাই লাভবান হবে। তাই আসুন, ঐক্যবদ্ধভাবে রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিদায় করি।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ মিথ্যা মামলায় বন্দি সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানান গয়েশ্বর। তিনি বলেন, রেদোয়ান আহমেদও দেশনেত্রী খালেদা জিয়ার কর্মী।

গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কেকিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট খাইরুল কবির পাঠান, মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের এবিএম সেলিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের অ্যাডভোকেট নিগু প্রমুখ।

কিউএনবি/বিপুল/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit