সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘মনে হচ্ছে ৯৬ এর প্রেম আবারও জেগে উঠেছে’ জামায়াতকে রাশেদ বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দৌলতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য যেসব আদেশ জারি করা হয়েছিল- সেসব বাতিল করা হয়েছে। একইসঙ্গে নতুন করে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ও আংশিক অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় যেতে পারবেন না।তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। তাতে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থে বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। তারই অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

কিউএনবি/বিপুল/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৫.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit