শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বলিউডে কেউ বন্ধু হওয়ার যোগ্য নয়: কঙ্গনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী তার ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ সমালোচিত। সম্প্রতি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, বিটাউনে তার কোনো বন্ধু নেই। এমনকি আরও বলেছেন, ইন্ডাস্ট্রিতে এমন কেউ তার ঘনিষ্ঠ নেই, যাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন ‘কন্ট্রোভার্সি কুইন’। 

আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘ধাকড়’। ছবির প্রচারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ করবেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘বলিউডের কোনো তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনো প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।’

বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্যও মনে করেন না কঙ্গনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তার বন্ধু হওয়ার যোগ্যতা কারও নেই। এমন বিতর্কিত মন্তব্য অবশ্য করেই থাকেন কঙ্গনা। কিছু দিন আগেই বলিউডের তারকাদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করেন তিনি। 

সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবীকন্যা খুশি কাপুর। মনে করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই এমন মন্তব্য করেন কঙ্গনা।

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায় স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না, যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তার জীবনে কিছুই নেই। এ অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তার সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এ ছাড়া রয়েছেন শরিব হাসমি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit