রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

‘নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : আবারও আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এবার তিনি আলোচনায় আসলেন তাকে ঘিরে ছাপানো পোস্টার নিয়ে। ‘নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই’ এমন পোস্টারে সয়লাব তার নির্বাচনী এলাকার চাঁপাতলার বিভিন্ন জায়গা। কোনও পোস্টারে লেখা, ‘বসিরহাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ নীচে লেখা, ‘প্রতারিত জনগণ’। কোনও পোস্টারে আবার লেখা হয়েছে, ‘বসিরহাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ আশ্চর্যের হলেও বেশির ভাগ পোস্টারের নীচে লেখা, ‘প্রচারে তৃণমূল’। 

বসিরহাটের চাঁপাতলার বিস্তীর্ণ এলাকায় দলীয় সংসদ সদস্যের নামে এমন পোস্টার দেখতে পেয়ে তৃণমূল তড়িঘড়ি তা ছিঁড়ে ফেলার কৌশল নেয়। তবে দলের একাংশ মেনে নিয়েছে, দলীয় সংসদ সদস্যকে এলাকায় দেখতে না পাওয়ার কারণেই এই পোস্টার লাগানো হয়েছে। কে বা কারা ওই পোস্টার লাগিয়েছেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে এই পোস্টার দেওয়ালে লাগিয়েছে কেউ। তবে বিষয়টি তারা নৈতিকভাবে সমর্থন করছেন বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। এলাকার বাসিন্দা সামছুর নাহার বিবি বলেন, “পোস্টারে যে কথা লেখা আছে তা ঠিক। ভোট দেওয়ার পর থেকে ওঁকে (নুসরাত) আর আমরা গ্রামে দেখতে পাইনি।” তার মতো আরও অনেকেরই একই অভিযোগ।

পোস্টারের খবর পাওয়া মাত্রই এলাকা ঘুরে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ দেন চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। তার গলাতেও পোস্টারের বক্তব্যকে সমর্থনের সুর শোনা যায়। তিনি বলেন, “ভোটের পর থেকে নুসরাতকে সাধারণ মানুষ কাছ থেকে পায়নি। সে কারণে ক্ষোভ তৈরি হয়েছে। এই পোস্টার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।”সংসদ সদস্যরা এলাকায় না আসা নিয়ে দলের কর্মী-সমর্থকদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা-ও তিনি স্বীকার করে নেন।

বিজেপি যদিও বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি। পোস্টার প্রসঙ্গে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, “সংসদ সদস্য টিকটক আর সিনেমার পর্দায় রয়েছেন। তিনি অন্তরাল থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন। আসলে তৃণমূলে তার অস্তিত্ব হারিয়ে গেছে।”সিপিএমও সুর চড়িয়েছে বিষয়টি নিয়ে। উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন বলেন, “জনগণ সংসদ সদস্য নুসরাত জাহানকে ভোট দিয়ে প্রতারিত হয়েছেন। এলাকার কোনও উন্নয়ন করেননি। তাকে মানুষ দেখতেই পায়নি। তাই তারা এই পোস্টার লাগিয়ে নুসরাতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।”

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit