মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

রানীশংকৈলের ২ ভাই ও মঙ্গলপুরের ইউপি সদস্য সহ সড়ক দুর্ঘটনায় নিহত- ৩  

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২১২ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের আপন দুই খালাতো ভাই ও ইউপি সদস্য মোটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ১৫ই মে ২০২২ইং রোজ রবিবার রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার নেকমরদ কারিগরি কলেজের প্রিন্সিপাল নুহেদ এর ছেলে তাসিন ও ডাঃ ওসমান গণির ছেলে সাদ । পারিবারিক সূত্রে জানা গেছে,তাসিনের মা সহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজস্ব প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে এসে গাড়ির তেল শেষ হয়ে যায়।পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল আনতে যায়।

ঐ পাম্পে তেল নিতে আসা  মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছন দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সেই ইউপি সদস্য সহ দুই খালাতো ভাই এক সাথেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।মৃতের লাশ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি আনা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।  সড়ক দুর্ঘটনার  সত্যতা নিশ্চিত করেন  রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit