শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

তারকাসন্তানদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে ‘স্বজনপ্রীতি’ নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। এই ইস্যুতে নানা ভাবে তারকাদের আক্রমণ করতেনও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। স্বজনপ্রীতি সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল পুরো ভারত। কঙ্গনার সঙ্গে অনেকেই তখন বলিউডে স্বজনপ্রীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আবার এক সাক্ষাৎকারে কঙ্গনা তারকা সন্তানদের রীতিমতো কটাক্ষ করলেন। সেই সঙ্গে বেশকিছু প্রশ্নও তুলেছেন বলিউড কুইন।

২০২২ সালে আবারও ফিরে আসছে আর্চি। প্রকাশ পেয়েছে জোয়া আখতার পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য আর্চিস’ এর ফার্স্ট লুক। ষাটের দশকের যে জনপ্রিয় কমিকসের হাত ধরে একের পর এক প্রজন্মের বড় হয়ে ওঠা, তাকেই পর্দায় জীবন্ত করে তুলতে চলেছেন জোয়া আখতার। এই একটি চলচ্চিত্রে রয়েছেন অগস্ত্য নন্দা, সুহানা খান এবং খুশি কাপুর। ১৯৬০ সালের কাহিনি, কিন্তু তাতেই দিব্যি মানিয়ে গেছেন শাহরুখকন্যা, অমিতাভ বচ্চনের নাতি কিংবা শ্রীদেবী-বনি কাপুরের কন্যা। সঙ্গে মিহির আহুজা, ডট, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। মূলত এসব তারকা সন্তানদের নিয়েই ক্ষেপেছেন কঙ্গনা।

বলিউড কুইন বলেন, বলিউডের এই তারকাসন্তানেরা অধিকাংশই পাশ্চাত্য ঢংয়ে উচ্চারণে অভ্যস্ত। সংলাপই বোঝা দায়। তার প্রশ্ন, হিন্দি ছবির সঙ্গে তা হলে দর্শকেরা একাত্ম হবেন কীভাবে?

ইদানীং নিজের নতুন ছবি ‘ধাকড়’-এর জন্য জোরদার প্রচার চালাচ্ছেন কঙ্গনা। তবে তার ফাঁকেই নিজস্ব কায়দায় বিতর্কিত মন্তব্যের সুযোগও হাতছাড়া করেননি।

অভিনেত্রী বলেন, বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন। ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের। তাদের দেখে মনে হয় সেদ্ধ করা ডিম। আসলে তাদের লুকও বদলে গেছে। আর তাই দর্শক কোনোভাবেই তাদের (স্টারকিড) সঙ্গে যুক্ত হতে পারে না। তবে আমি মোটেও কাউকে ট্রল করতে চাই না।

নতুন প্রজন্ম হিন্দি ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকলেও তাদের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বেশ খোঁচা দিয়েই বলেছেন, ‘কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এই সব তারকাসন্তানদের (হিন্দি) উচ্চারণই তো অন্য ধরনের।

কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit