শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম

নাঈমের ৬ উইকেট, ১৯৯ রানে থামলেন ম্যাথিউস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : পনের মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই ৬ উইকেট স্পিনার নাঈম হাসানের। আর নাঈমের তোপেই শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৩৯৭ রানে। চার উইকেটে ২৫৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করা শ্রীলঙ্কা প্রথম সেশন শেষ করে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। এই সেশনে দীনেশ চান্দিমাল (৬৬) আউট হলেও অ্যাঞ্জেলো ম্যাথিউস যান ডাবল সেঞ্চুরির কাছাকাছি। তার আগে বিশ্ব ফার্নান্দোর প্রতিরোধ গড়া ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৭৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে লঙ্কানরা।

তবে মাত্র এক রানের জন্য ম্যাথিউস পাননি ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। শরিফুল ইসলামের বাউন্সারে মাথায় আঘাত পাওয়া বিশ্ব ছিলেন রিটায়ার্ড হার্ট। আসিথা ফার্নান্দোকে নাঈম বোল্ড করলে আবারও ক্রিজে নামেন বিশ্ব। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন দারুণ দৃঢ়তা দেখানো এই টেলএন্ডার। ৩৮৫তম বলে সাকিবের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন ১৯৯ রান করা ম্যাথিউস, শ্রীলঙ্কা অলআউট হয় ৩৯৭ রানে। ম্যাথিউসের ইনিংসে ছিল ১৯টি চার ও ১টি ছক্কা। ম্যাথিউসকে ফিরিয়ে নাঈম মোট ৬টি উইকেট শিকার করেন ইনিংসে। এছাড়া সাকিব আল হাসান শিকার করেন তিনটি উইকেট, তাইজুল একটি।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit