বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

লাইসেন্সের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের নীতিমালা ২০২১ অনুযায়ী অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে চাঁদাবাজি ও প্রতারণা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বরিশালে। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করে ব্যাটারিচালিত রিকশাভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এতে শত শত ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকচালক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্যা সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশালের কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের হুমকি ও হামলা করা হচ্ছে প্রতিনিয়ত। ক্ষমতাসীন দলের লোকজন শ্রমিকদের বিচ্ছিন্ন করতে এমনটা করছে। তিনি বলেন, রোববার দুপুরে বিআরটিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল। লোহারপোল এলাকায় প্রচারণা চালানোর সময় ১০ জন বাসদের শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের ওপর হামলা চালায়। পরবর্তীতে বিকালে নতুনবাজার, পলাশপুরসহ বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। পাশাপাশি গত দুই দিন ধরে কাশিপুর, কালিজিরা ও সাগরদি এলাকায় সন্ত্রাসীরা বাসদের শ্রমিকনেতাদের নানাভাবে হুমকি দিচ্ছে।

মনীষা বলেন, খেটে খাওয়া মানুষদের নির্যাতন করে লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী যখন ব্যাটারিচালিত যানবাহন বৈধ সেহেতু এসব যানবাহনে অবিলম্বে লাইসেন্স দেওয়ার দাবি জানাচ্ছি। এ সময় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ ও জলাবদ্ধতা নিরসনে খাল, ড্রেন ও ভাঙা সড়ক সংস্কারের দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিআরটিএ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit