শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

তিস্তা নদীতে ধরা পড়া ১৭ কেজি ওজনের বোয়াল মাছ বিক্রি ১৮ হাজার টাকা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৬৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিস্তা নদীতে ধরা পড়া ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ৬ শত টাকা।সোমবার (১৬ মে) সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ঘুণ্টির বাজারের পাশে তিস্তা নদীতে জেলেদের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।মাছটি ধরা পড়ার পড়েই স্থানীয় ঘুণ্টির বাজারে নিয়ে গেলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়। পরে মাছটি ওজন করলে জেলে দেখতে পান ১৭ কেজি।

ডিস্তা পাড়ের মফিজুল ইসলাম জানান, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি হয়েছে। যার ফলে সেখানকার জেলেরা মাছ ধরতে যান নদীতে। ভোর থেকে ইলিশ মাছসহ অনেক ধরণের মাছ ধরলেও হঠাৎ ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে তাদের জালে। পরে সেটি স্থানীয় ঘুন্টির বাজারে নিয়ে যান জেলেরা। ওই সময় ১৭ কেজি মাছটি ১৭ হাজার ৬শত টাকা বিক্রি করেন জেলেরা।

জেলে সাজু মিয়া জানান, কয়েকদিন থেকে তিস্তা নদীতে প্রচুর মাছ পাচ্ছি আমরা। এখানে আমরা ইলিশ মাছের দেখাও পাচ্ছি। এর আগে এখানে এত মাছ পাওয়া যেত না। তাই অনেকদিন পরে হলেও তিস্তা পাড়ে জেলেদের মুখে হাসি ফিরে এসেছে। স্থানীয় বাজারে মাছটি নিয়ে গেলে মফিজুলসহ মাছটি ১৭ হাজার ৬শত টাকা কিনে ভাগাভাগি করে নেন বলেও জেলে জানান।

ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭ হাজার ৬শত টাকায় কিনে ১৫ জন মিলে ভাগাভাগি করে নিয়েছি।ঘুন্টি বাজারের তবারক হোসেন জানান, তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনদিন দেখিনি এটিই প্রথম। তাই ঘন্টি বাজারের সবাই মিলে মাছটি কিনে সবাই মিলে কেটে ভাগ করে নিয়েছি।

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit