শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম

ধোনি আগামী আইপিএলেও খেলবেন!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলের প্লে অফে আর ওঠা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি গতকাল রবিবার গুজরাট টাইটান্সের কাছে হেরেছে। ১৩ ম্যাচে এই নিয়ে ৯টিতে হারল চেন্নাই। রবীন্দ্র জাদেজাকে সরিয়ে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে আসলেও চেন্নাইয়ের অবস্থার পরিবর্তন ঘটেনি।

অনেকেই মনে করছেন, ধোনি শুধু এই মৌসুমের জন্য দায়িত্ব নিয়েছেন। পরেরবার হয়তো চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখা যাবে। ধোনি হয়তো আর খেলবেন না। কিন্তু এর উল্টো কথাই বলছেন সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় ওপেনারের মতে, ধোনি আগামী আইপিএলেও নাকি খেলবেন! খেলা চালিয়ে না গেলে ধোনি কখনওই অধিনায়কের দায়িত্ব নিতেন না।

গাভাস্কার বলেছেন, ‘ধোনি বলেছিল ওকে এর পরেও হলুদ জার্সিতে দেখা যাবে। সেটা ক্রিকেটার হিসেবে নাকি অন্য ভূমিকায়, সেটা সময়ই বলে দেবে। আমার বিশ্বাস, সে দলের মেন্টর হিসেবে কাজ করতে পারে। যদি খেলা চালিয়ে না যেত, তাহলে কোনো দিন নেতৃত্ব ফেরত নিত না। কখনও কখনও সাফল্যের বদলে ব্যর্থতা থেকে বেশি শেখা যায়। ধোনি হয়তো জাদেজাকে আরও ২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে এই অভিজ্ঞতার স্বাদ নেওয়াতে চাইত। তবে হলুদ জার্সিতে ধোনিকে যে আবার দেখা যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit