রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ি ম্যাচ নিয়ে রহস্য, অপেক্ষায় ভক্তরা পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি

আজ থেকে শুরু হজের নিবন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে আজ সোমবার থেকে। বুধবার পর্যন্ত চলবে এই নিবন্ধন। এদিকে, চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য এ পর্যন্ত তিন ধাপে ৭৮০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। সর্বশেষ রবিবার তৃতীয় ধাপে ৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে ৮ মে প্রথম ৬১০টি হজ এজেন্সিকে চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দেওয়া হয়।

৯ মে দ্বিতীয় পর্যায়ে অনুমোদন পায় ৯০টি হজ এজেন্সি। হজ এজেন্সি অনুমোদনের আদেশে বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রীর সঙ্গে হজ অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর লিখিত চুক্তি করতে হবে। এক এজেন্সি চলতি বছর সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রী পাঠাতে পারবে। প্রত্যেক হজ এজেন্সিকে মিনা, আরাফাহ ও মুজদালিফায় প্রয়োজনীয় সংখ্যক হজকর্মী নিয়োগ করতে হবে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ও এ পর্যন্ত হালনাগাদ কাগজপত্রাদি মন্ত্রণালয়ে জমা দেয়নি, বিভিন্ন অভিযোগে শাস্তি বা জরিমানাপ্রাপ্ত, সৌদি আরবে কালো তালিকাভুক্ত এবং অভিযোগ তদন্তাধীন রয়েছে সেই সব এজেন্সি হজ পরিচালনার দায়িত্ব পায়নি।

তালিকা প্রকাশের পর কোনও হজ এজেন্সির তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে এবং কোনও অভিযোগ পাওয়া গেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কোনও কারণ দর্শানো ছাড়া সংশ্লিষ্ট এজেন্সির নাম তালিকা থেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, অনিবন্ধিত কোনও ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেওয়া যাবে না। কোনও এজেন্সি এ ধরনের উদ্যোগ নিলে কারণ দর্শানো ছাড়া ওই এজেন্সির লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit