মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ভারতে একসঙ্গে দুটি পুরস্কার পেলেন শাকিব খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : একটি নয়; সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। 

শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এতে ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমার জন্য সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন শাকিব খান।

রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন শাকিব নিজেই।

টেলিসিনে অ্যাওয়ার্ড দুটির ছবি পোস্ট করে শাকিব লেখেন— ‘পাসওয়ার্ড (২০১৯) এবং বীরের (২০২০) জন্য সেরা অভিনেতা হিসাবে দুটি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করায় টেলিসিনেকে ধন্যবাদ। যেটা আমাকে বেশি খুশি করেছে সেটি হলো— দুটো সিনেমায় এসকে ফিল্মসের প্রযোজনায়।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে শাকিব লেখেন— ‘আমার দর্শক এবং পাসওয়ার্ড ও বীরের পুরো টিমকে ধন্যবাদ।’

করোনা মহামারির কারণে পরপর দুবার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়নি। যে কারণে এবার একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন সালের সম্মাননা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit