শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম

ম্যাককালাম ইংল্যান্ডের কোচ হওয়ায় হতাশ ভন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৪২ Time View

স্পোর্টস ডেসক্ : ক্রিস সিলভারউডের পদত্যাগের পর ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতে, দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে দায়িত্ব না দিয়ে ম্যাককালমকে কোচ করা ইংল্যান্ড দলের জন্য ‘বড় ঝুঁকি’। কারণ ম্যাককালাম এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করানোর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে কারস্টেন আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করানোয় অভিজ্ঞ।

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌঁড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন কারস্টেন। আর সাদা বলের জন্য কোচ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল ম্যাককালামের। তবে হঠাৎ করেই কারস্টেনকে টপকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ম্যাককালাম। যেটা ভনের কাছে মোটেও সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। যে কারণে তিনি দ্য টেলিগ্রাফে এক কলামে লিখেছেন, ‘ম্যাককালামকে নিয়োগ করে সাহসী সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড। ‘

আন্তর্জাতিক অঙ্গনে কোচিং অভিজ্ঞতা আছে কারস্টেনের। তাই ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য কারস্টেনই ফিট ছিলেন বলে মনে করেন ভন, ‘সে যথার্থ পরামর্শক, চিন্তাবিদ এবং সংস্কৃতিমনা। এর আগে আন্তর্জাতিক অঙ্গনে কোচের জার্সি গায়ে জড়িয়েছেন। ব্রেন্ডনের মতো আকর্ষণীয় এবং বড় নাম দেখে, তাকে বেছে নিয়েছে ইংল্যান্ড। তবে এটা বড় ঝুঁকি। সে একটা কঠিন  ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছে। ১৯৯০ এর দশকের মাঝামাঝির পর এবারই সবচেয়ে বাজে সময় পার করছে ইংল্যান্ড। ‘

ভন আরও বলেন, ‘দলের উন্নতির জন্য ম্যাককালামকে বেশি কিছু করতে হবে না। তবে খুব দ্রুত উন্নতি করতে না পারলে, ম্যাককালামের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠবে। টেস্ট ক্রিকেটে ভালো কোচিং করাতে পারে, অভিজ্ঞ এমন কাউকে ইংল্যান্ড খুঁজতে পারতো। তবে একটা বিষয় নিশ্চিত, আমরা রোমাঞ্চকর এক রাইডে আছি। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit