শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম

উইকেটের দেখা পেলেন তাইজুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব-তাইজুলরা নিয়ন্ত্রিত বোলিং করলেও দ্বিতীয় সেশনটা ছিল বাংলাদেশের পক্ষে হতাশার। ছিল উইকেটশূন্য। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন কুসল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। এর আগে পাওয়া দুটি উইকেটই এনে দেন মিরাজের ইনজুরিতে দল ঠাঁই পাওয়া স্পিনার নাঈম হাসান। সমর্থকরা চাতকের ন্যায় চেয়েছিল দলের দুই সেরা স্পিনার সাকিব ও তাইজুলের দিকে।

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। চা-বিরতির পর প্রথম বলেই কুসল মেন্ডিসকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম। তাইজুলের শর্ট বল স্পিন করে বেরিয়ে যাচ্ছিল। মেন্ডিস চেষ্টা করলেন লেগে ঘুরাতে, ঠিক মতো পারলেন না। সহজ ক্যাচ হয়ে গেল মিড উইকেটে। ভাঙল ২০৯ বল স্থায়ী ৯২ রানের জুটি। ১৩১ বরে তিন চারে ৫৪ রান করেন মেন্ডিস। 

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৬৫.২ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ১৮৪। ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা। সাকিবের বলে ৬ রান করে আউট হোন সিলভা। ম্যাথিউস অপরাজিত ১৪২ বলে ৭৩ রানে। চান্দিমাল শূন্য রানে ক্রিসে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit