সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় তেল জব্দ করে নির্ধারিত মূল্যে বিক্রি, দোকানিকে জরিমানা

বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২৬ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মজুদ রাখার অভিযোগে শনিবার দুপুরে এক হাজার তিনশ’ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওইসব তেল সঠিক মূল্যে বিক্রির পাশাপাশি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, পৌর এলাকার আনন্দ বাজারের নিয়ামত স্টোরে অভিযান চালিয়ে অতিরিক্ত মজুদ রাখা এক হাজার তিনশ’ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত সয়াবিন তেল উপস্থিত ক্রেতাদের মধ্যে প্রতি পাঁচ লিটারের বোতল ৭৬০ টাকা করে (বোতলের গায়ের নির্ধারিত দাম) বিক্রি করা হয়। একই সঙ্গে দোকান মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit