শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

কারাগারে ইয়াবাসহ নারী দর্শনার্থী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছেন কারারক্ষী। আটককৃত রানী বেগম (৪৫) যশোর জেলার বাঘারপাড়া থানার দশপাখিরা গ্রামের মামুনের স্ত্রী।কারা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারাগারের মূলফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত কারারক্ষী মাকসুদা বেগম ওই নারীর দেহ তল্লাশিকালে ভ্যানিটি ব্যাগে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান। 

পরে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়। কোনাবাড়ী থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃত রানী বেগম মাদক মামলায় কারাবন্দি তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য এনেছিলেন। তিনি আরও জানান, আটককৃত ওই নারী দুই মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit