শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম

রোনালদোর বিশ্বাস, আগামী মৌসুমে শিরোপা জিতবে ম্যানচেস্টার ইউনাইটেড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমটা ভুলে যেতে চাইবে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। মৌসুমের শুরুটা দারুণ করলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে পথ হারিয়েছে অলরেডরা। ক্রিস্তিয়ানো রোনালদো থাকা সত্ত্বেও নিজেদের মেলে ধরতে পারেনি তাঁরা। একে একে বাদ পড়েছে সব টুর্নামেন্ট থেকে। তবে নতুন কোচ এরিক টেন হাগের অধীনে আগামী মৌসুমের জন্য স্বপ্ন বুনছেন রোনালদো। তাঁর বিশ্বাস, সামনের মৌসুমে শিরোপা জিতবে ম্যানচেস্টার ইউনাইটেড।

চলতি মৌসুমে অল রেডদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেছেন রোনালদো। যা ক্লাবের সর্বোচ্চ। প্রিমিয়ার লিগে করেছেন ১৮ গোল। এরপরেও দলকে চ্যাম্পিয়নস লিগে তুলতে পারেননি পর্তুগিজ এই তারকা। তাই এখন নতুন স্বপ্ন দেখছেন আগামী মৌসুমকে ঘিরে। ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েবসাইটকে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে শিরোপা খরা কাটানোর কথা বলেছেন রোনালদো,’আশা করি, আমরা সাফল্য পাব, অবশ্যই। কারণ আমরা সফল হলে পুরো ম্যানচেস্টার সাফল্য পাবে। এখানে তার সর্বোচ্চ সাফল্য কামনা করি। আমরা খুশি ও রোমাঞ্চিত। কেবল খেলোয়াড়রা নয়, একই সঙ্গে সমর্থকরাও। আসুন, সবাই মিলে বিশ্বাস করি যে, আগামী মৌসুমে আমরা শিরোপা জিতব। ‘

নতুন মৌসুমে নতুন কোচের অধীনে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ কোচ এরিক টেন হাগকে সময় দিতে চান রোনালদো,’তার বিষয়ে আমি যা জানি, তা হলো আয়াক্সে তিনি দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাকে আমাদের সময় দিতে হবে। তার চাওয়া অনুযায়ী সবকিছু পাল্টাতে হবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit