শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম

মুশফিকের চাই ৬৮, তামিমের ১৫২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : সাদা পোশাকের ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য তালিকায় নাম লেখানোর অপেক্ষায় বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিক প্রয়োজন ৬৮ রান। আর তামিমের দরকার ১৫২ রান। কাল থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।  

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই বাংলাদেশের পক্ষে ৫ হাজার রান করার সুযোগ থাকছে মুশফিক ও তামিমের। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিুকের। এখন পর্যন্ত ৮০ টেস্টের ১৪৮ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৩২ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার। ব্যাটিং গড়- ৩৬.২৬। তিনিই দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দুই টেস্টের ৪ ইনিংসে ১টি ফিফটিসহ তার সংগ্রহ ছিল মাত্র ৫৯ রান।

অন্যদিকে ৬৫ টেস্টের ১২৫ ইনিংসে ৩৯ দশমিক ৪১ ব্যাটিং গড়ে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৪৮ রান করেছেন তামিম। মুশফিকের পরই তামিমই বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল এই বাঁ-হাতি ব্যাটারের। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ১টি টেস্ট খেলে তামিম করেছিলেন ৪৭ ও ১৩ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন সাকিব আল হাসান (৪০২৯ রান)।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit