শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এবার শাকিব-অনন্ত-সিয়ামের ত্রিমুখী লড়াই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : ঈদের রেষ এখনও কাটেনি। এবারের ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। সিয়াম অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো এখনও সগৌরবে প্রেক্ষাহে চলছে।

স্বাভাবিক কারণে শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বক্স অফিসে সিয়ামের লড়াই হয়েছে। আসছে ঈদুল আজহায়ও তাদের লড়াই দেখা যাবে। তবে এবার লড়াইটা হবে ত্রিমুখী। শাকিব-সিয়ামের সঙ্গে থাকছেন অনন্ত জলিল।

সোহানী হোসেনের প্রযোজনায় ‘অন্তরাত্মা’ সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটির কাহিনি লিখেছেন সোহানী হোসেন। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ওপার বাংলার নায়িকা দর্শনা।

ইরানের প্রযুক্তিতে নির্মিত হলিউড ধাঁচের সিনেমা নিয়ে ‘দিন-দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্ত’র নায়িকা হিসেবে রয়েছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস। দীপংকার দীপন পরিচালিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভূইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit