শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট আজকের মুদ্রার রেট: ১৬ অক্টোবর ২০২৬ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন? এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

সব ধরনের গম রফতানি নিষিদ্ধ করল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৬৩ Time View

সব ধরনের গম রফতানি নিষিদ্ধ করল ভারত। শুক্রবার রাতে এই সিদ্ধান্তের ঘোষণা দেয় ভারত সরকার। আজ শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তবে ইতোমধ্যে ইস্যু করা লেটার্স অব ক্রেডিটের (এলসি) আওতায় গমের চালানগুলোকে ছাড়ের অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার পর বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যশস্য রফতানিকারক দেশ ভারত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর খাদ্যশস্য খাতে সৃষ্ট শূন্যতা পূরণে অনেকেই ভারতের ওপরই নির্ভর করতে শুরু করেছিল। এই সুযোগে ভারতও চেয়েছিল গম রফতানি করে বিশ্ব বাজারে নিজের নাম প্রতিষ্ঠা করতে। তবে এরই মাঝে দেশটিতে তলানিতে গিয়ে ঠেকে গম উৎপাদন। ফলে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। পিটিআই সূত্রে খবর, অবিলম্বে আজ  শনিবার থেকেই গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারত।

সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ৮০ কোটি ভারতীয়র ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণের জন্য সরকারের নূন্যতম ৩০.৫ মিলিয়ন টন গম প্রয়োজন। তার পাশাপাশি অন্যান্য কল্যাণ প্রকল্পের জন্য গম লাগবে দেশটির। এই পরিস্থিতিতে গম রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্বে গমের চাহিদা বেড়েছে। মূলত রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহৎ দুই গম রফতানিকারক দেশ। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। আবার ইউক্রেনে যুদ্ধ চলায় গম রফতানি করতে পারছে না সেই দেশ। এই পরিস্থিতিতে ভারত শূন্য স্থান পূরণের লক্ষ্যে নেমেছিল। ভারত ২০২২-২৩ সালে রেকর্ড ১০ মিলিয়ন টন গম রফতানির লক্ষ্য নির্ধারণ করে। গম রফতানি বাড়ানোর চেষ্টায় ভারতের কেন্দ্রীয় সরকার মরক্কো, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, আলজেরিয়া এবং লেবাননে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছিল বৃহস্পতিবারই। তবে আপাতত ‘গম কূটনীতি’ জারি থাকলেও তা রফতানি বন্ধ থাকছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, ইন্ডিয়া ডটকম আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit