শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট আজকের মুদ্রার রেট: ১৬ অক্টোবর ২০২৬ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন? এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে: মাস্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৮৯ Time View

ডেস্কনিউজঃ সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানের সদ্য মালিকানা পাওয়া ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে বক্তৃতা করার সময় ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা। মূলত ২০২১ সালের শুরু থেকেই টুইটারে নিষিদ্ধ রয়েছেন ট্রাম্প।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টুইটার। নিজেকে ‘বাক স্বাধীনতার নিরঙ্কুশ সমর্থক’ হিসেবে অভিহিত করা ইলন মাস্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানটি ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন। তবে এখনও মালিকানা বুঝে পাননি তিনি।
মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে ইলন মাস্ক বলেন, ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্তটি রাজনৈতিক অধিকারের বিষয়ে মানুষের মধ্যে তার (ট্রাম্প) দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছে। এমনকি এই নিষেধাজ্ঞাকে ‘নৈতিকভাবে ভুল এবং নির্বোধ’ বলেও অভিহিত করেছেন মাস্ক।

টেসলার এই প্রধান নির্বাহী আরও বলেছেন, ‘আমি (ট্রাম্পের বিরুদ্ধে) স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করব। কিন্তু আমি এখনও টুইটারের মালিক নই, তাই এটি এমন কোনো জিনিস নয় যা অবশ্যই ঘটবে।’

ইলন মাস্ক বলেন, নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পকে চুপ করাতে পারেনি। তবে নিষেধাজ্ঞার ফলে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল চালু করেছেন এবং এর মাধ্যমে তার কণ্ঠস্বর কট্টর ডানপন্থীদের মধ্যে প্রসারিত হয়ে গেছে।

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit