বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর জমিতে আ’লীগ নেতার সাইন বোর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২০৩ Time View

ডেস্কনিউজঃ চট্টগ্রামের বোয়ালখালীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর জমিতে আ’লীগের এক নেতা সাইন বোর্ড লাগিয়ে তা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে পৌরসভার পূর্ব গোমদন্ডীর মুফতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আ’লীগ নেতা মো. আনিসুজ্জামানকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, পূর্বগোমদন্ডীর আনিসুজ্জামানসহ স্থানীয় আ’লীগের কতিপয় নেতা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী একরাম হোসেন চৌধুরীর কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছেন।

একরাম চাঁদা দিতে অস্বীকার করলে শুক্রবার সকালে তার মুফতি পাড়াস্থ জমিতে সাইন বোর্ড দিয়ে দখলের চেষ্টা করেন তিনি। এ সময় তাদের বাধা দিলে ব্যবসায়ীকে মারধরসহ হত্যার হুমকি দেন তারা।

এ বিষয়ে ব্যবসায়ী একরাম বলেন, স্থানীয় লালভারী চৌধুরী ও বদন চৌধুরী থেকে ব্যবসায়ী একরামের বাবা আহমদ হোসেন চৌধুরী ৪৭ শতক জায়গা ক্রয় করেন। বিএস জরিপে বদন চৌধুরীর ছেলেদের নাম আসায় বিএস সংশোধনীর জন্য আদালতে মামলাও করেন তারা। মামলা বিচারাধীন বস্থায় আ’লীগ নেতা আনিস সে জমি কিনেছেন করেছে দাবি করে ব্যবসায়ীর কাছে চাঁদা চান। চাঁদা না দেওয়ায় শুক্রবার জমি দখলের চেষ্ট করে তারা।

এ বিষয়ে আ’লীগ নেতা আনিসুজ্জামান দাবি করেন, তিনি কারো কাছে চাঁদা দাবি করেননি এবং জায়গাও দখল করেননি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit