শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বাড়িতে মজুদ ৩ হাজার লিটার সয়াবিন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্কনিউজঃ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে তিন হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলগুলো সব পাঁচ লিটারের বোতলজাত।

এ সময় ভোক্তা অধিকার ব্যবসায়ী কামরুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে উদ্ধারকৃত তেল আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, পাঁচ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কেনা এসব তেল বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য বাড়িতে মজুদ করেছিলেন বিজয়পুর বাজারের কামরুল হাসান স্টোরের স্বত্ত্বাধিকারী কামরুল হাসান। এই অনিয়মের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোর্সকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit