মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বজ্রসহ মাঝারি বৃষ্টি আরো কয়েকদিন থাকবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : দেশের বেশির ভাগ স্থানে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেই ধারাবাহিকতায় দেশের ছয়টি বিভাগের অনেক স্থানে এবং দুটি বিভাগের দু-এক স্থানে অস্থায়ী ঝোড়ো হাওয়া, বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় ‘অশনি’ পশ্চিম দিক থেকে অগ্রসর ও দুর্বল হয়ে ক্রমাগতভাবে নিম্নচাপ ও লঘুচাপে পরিণত হয়ে গতকাল সন্ধ্যায় ভারতের অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া, বজ্র হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া আজ ও আগামীকাল সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। ’

গতকাল ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit