সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের অপরাধে এক দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৩২ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলা শহরে নিজাম ষ্টোররে অবৈধ ভাবে মজুদকৃত  ৩হাজার ৭লিটার সয়াবিন তেল  উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে তেল মজুদ করে বাজারে তেল সংকট তৈরীর চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ১২মে ২০২২ইং)দুপুরের দিকে শহীদ কাদের সড়কে নিজাম ষ্টোরের গুদামে  খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ সয়াবিন তেল উদ্ধার করেন এবং সে সাথে পূর্বে কেনা দামে ১৬০টাকা লিটার ধরে বিক্রির জন্য নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাত জানান উদ্ধারকৃত তেল গুলো  ড মাস আগে কেনা। নিজাম স্টোরের মালিক নিজাম উদ্দিনের কোন লাইসেন্স নেই মূলত অবৈধ ভাবে মজুদ করে বাজারে কৃক্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দ্যশ্যে  এ তেল মজুদ করে রাখা হয়েছে। অবৈধ ভাবে তেল মজুদের অপরাধে নিজাম ষ্টোরকে ৫০হাজার টাকা জরিমানার পাশাপাশি এ তেল পূর্বের দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit