বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আটোয়ারীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৯৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “নার্সিং এ বিনিয়োগ করুন এবং বিশ^ব্যাপী স্বাস্থ্য সুরক্ষার অধিকারকে সম্মান করুন” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স এবং মিডওয়াইফ-এর আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১২ মে) বেলা ১১টার দিকে র‌্যালী , আলোচনা সভা ও কেক কেটে দিবসের কর্মসুচি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর। নার্স বিউটি বেগমের সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট(এনেসথেসিওলজি) ডা. মোঃ শামসুল হুদা।

আরো বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হুদা সাধন, সিনিয়র নার্স পূর্ণিমা মন্ডল, নার্স রঞ্জুয়ারা বেগম, নার্স জয়া রাণী রায়, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ.রায়হান চৌধুরী প্রমুখ। সভাপতি বক্তব্যে বলেন, ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রুপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপি এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনে বিশে^র অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কর্মরত সকল নার্স সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit