বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

প্রবাসীরা দেশের ভাবমূর্তি বৃদ্ধিতেও ভূমিকা রাখছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন।স্বাধীন বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদর্শীতার কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশ সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা প্রদানে কনস্যুলেট জেনারেল অফিসের চলমান প্রচেষ্টার তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ দু’দেশের সম্পর্ক আরো বিকশিত করতে এবং কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। এ সময় মন্ত্রী সরকারের প্রবাসী বান্ধবনীতি ও পদক্ষেপসমূহের কথা উল্লেখ করেন। কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলেটে আগত সেবাপ্রার্থীদের সাথে মতবিনিময় করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তাকে আহ্বান জনান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit